Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

BN DESK
06 April 2026, 03:03 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বহুল আলোচিত ব্রাজিল (৩৩) হত্যা মামলার হাজতি আসামি আকতারুল মেম্বারের (৩০) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল)  বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। হাজতি ওই আসামি কাহালু উপজেলার সামান্তহার পোড়াপাড়ার মৃত মোবা পাগলার ছেলে।

কাহালু উপজেলার সামান্তহার পোড়াপড়ার শাহজাহান আলী ওরফে কালুর ছেলে ব্রাজিল বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ব্রাজিলের সাথে পুকুরের মাছ চাষসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলে আসছিল। বিগত ২০২৪ সালের ৮ জুন রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ি ফেরার সময় কাহালুর উপজেলার মুরইল ইউনিয়নের সামান্তহার পোড়াপাড়ার তিনমাথা মোড়ে ব্রাজিলের পথরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় তাকে।

এ ব্যাপারে নিহত ব্রাজিলের মা আঞ্জুয়ারা বিবি বাদি হয়ে আটজনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাত উল্লেখ করে কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিআইএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. মিঠুন চন্দ্র দেবনাথ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার