Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

BN DESK
07 May 2026, 01:25 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি ও ছিনতাই কাজে ব্যবহার করা ১টি প্রাইভেটকার ও ৬টি মোবাইল ফোন।

আজ বুধবার (৬ মে) জেলা গোয়েন্দা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল টিএমএসএস হাসপাতাল এলাকায় এক চালককে ডিবি পুলিশের ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে চক্রটি। এরপর গতকাল ৫ মে ভোরে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থেকে আরও ২ জনকে গ্রেফতার ও ছিনতাইকৃত গাড়িগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০), নিজাম (৪৬), ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)। গ্রেফতারকৃদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার