Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

BN DESK
09 March 2026, 05:33 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের স্টেশন রোড়ে বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদে চুরির চেষ্টার সময় টুনি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ রোববার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে মুসল্লিরা তাকে আটক করে পুলিশে দেন। আটক টুনি শহরের রেলওয়ে বস্তির দৌলতের মেয়ে।
মুসুল্লিারা জানান, ওই মসজিদে নারীদের আলাদা জায়গায় জোহরের নামাজের ভান করে বোরকা পড়ে প্রবেশ করে টুনি বেগম।

এসময় অন্যান্য নারী মুসুল্লিরা নামাজরত থাকার সুযোগে সে নারীদের ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন চুরির চেষ্টা করে। পরে  মুসুল্লিরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেন। এসময় পুলিশের কাছে ধৃত টুনি স্বীকার করে যে, গত ৯ দিন ধরে সে ওই মসজিদে ঢুকে এভাবে চুরি করে আসছিল। নারী মুসুল্লিারা যখন সেজদায় যান তখন সে সেজদায় না গিয়ে নারীদের হ্যান্ডবাগ থেকে টাকা ও মোবাইল ফোন চুরি করে যাচ্ছিল।

এ পর্যন্ত সে গত ৯ দিনে এভাবে ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন চুরি করেছে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি মো; মুনিরুল ইসলাম জানান, ধৃত টুনি বেগমের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার