Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মাদককারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

BN DESK
06 September 2026, 07:59 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদককারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামের এক মাদককারবারি সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায় অনিক তার কাছে থাকা চাকু বের করে সুনীলকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনীল বাঁশফোড়কে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা সন্তোষ বাঁশফোড় বাদি হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, মামলাটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তির হয়েছে। এ ঘটনার পর থেকেই মাদককারবারি অনিক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মাদককারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার