Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মাদকদ্রব্যসহ ৪ কারবারি গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় মাদকদ্রব্যসহ ৪ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৪ এর অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ৮০ পিস টাপেন্টাডল ও ১ কেজি গাঁজাসহ চার কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া এপিবিএন-৪ এর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৮০ পিস টাপেন্টাডলসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া এলাকার মানছুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (২৯) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেউরগ্রাম এলাকার মোজাম ফরিকরের ছেলে মুকুল ফকির(৩২) কে গ্রেফতার করা হয়।

এদিকে এপিবিএন-৪ এর অপর টিম একই সময় ও একই স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতিখাড়া পাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে রমজান আলী (২০) ও একই উপজেলার নওডাঙ্গা কিষমত শিমূলবাড়ি এলাকার মমিনুল ইসলামের ছেলে জীবন (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মাদকদ্রব্যসহ ৪ কারবারি গ্রেফতার

B
BN DESK | 29 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার