Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মাদকবিরোধী দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

BN DESK
07 April 2026, 04:26 AM পড়তে ১ মিনিট

‘মাদককে না বলুন,সুস্থ জীবন গড়ুন’ এই স্লোগান কে সামনে রেখে আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে মাদকবিরোধী দাবা প্রতিযোগিতা-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা: জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক মো: সামসুল আলম। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার অন্যান্য কমকর্তাসহ বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও বিভিন্ন পযার্য়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় বগুড়া জেলার নিবন্ধিত ১৯টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও ডিএনসি বগুড়ার একটি টিমসহ ২০টি টিম অংশগ্রহণ করে। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আস্থা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং রানাস আপ রেঁনেসা রিহ্যাব নিরাময় কেন্দ্র।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ১৯টি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিকে ক্রীড়া সামগ্রী হিসেবে দাবা বোর্ড এবং জেলা ক্রীড়া অফিস বগুড়া থেকে প্রাপ্ত বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শেষে  প্রধান অতিথিকে অধিদপ্তরের পক্ষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মাদকবিরোধী দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার