Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মামলা তুলে না নেয়ায় হাতুড়ি পেটায় আহত ব্যবসায়ীর মৃত্যু

BN DESK
04 September 2026, 08:36 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় মামলা তুলে না নেয়ায় হাতুড়ি পেটায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মফস্বল ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে হত্যাচেষ্টা মামলা প্রত্যাহার না করায় আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা গুঁড়িয়ে হত্যা করেছে আসামিরা। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ২৮ জুলাই সকালে উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে হামলার শিকার হন আল আমিন নিহত আল আমিন বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, প্রতিবেশি নুরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক দেড় বছর ধরে আল আমিনের দেড় একর কৃষি জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর আগে তিনি ও তার পরিবার দু’দফা হামলার শিকার হন। এ ব্যাপারে আল আমিন শাজাহানপুর থানায় একটি মামলা করেন। এতে আসামিরা তার ওপর ক্ষুব্ধ হন। স্বজনদের দাবি, তারা মামলা তুলে নেওয়াসহ আল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

এদিকে ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আল আমিন বাড়ি থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় আসামিরা তাকে ধরে একটি বাঁশঝাঁড়ে নিয়ে যান। সেখানে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত ও পা গুঁড়িয়ে দেন। তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাবা আফসার আলীকেও পিটিয়ে আহত করা হয়। পরে আল আমিনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন শনিবার রাত ১০টার দিকে আল আমিনের মৃত্যু হয়। এ ব্যাপারে তার পরিবার ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা ব্যবসায়ী আল আমিনকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছিল। শনিবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তবে চাঁদা দাবির অভিযোগটি সঠিক নয়। পরিবারের আগের মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মামলা তুলে না নেয়ায় হাতুড়ি পেটায় আহত ব্যবসায়ীর মৃত্যু

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার