Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মুরগি ও ডিমের দাম স্বাভাবিক রাখতে অভিযান, ৩ ব্যবসায়ীর জরিমানা

BN DESK
05 September 2026, 06:40 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় মুরগি ও ডিমের দাম স্বাভাবিক রাখতে অভিযান, ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বগুড়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে। সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিম বিক্রি নিশ্চিত করাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এই  অভিযান চালানো হয়।

দুপুরে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অভিযান পরিচালনা কালে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় ক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

একই সঙ্গে বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে মূল্য তালিকা প্রদর্শিত করা, ক্রয় রশিদ সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, সরকার নির্ধারিত মূল্যে মুরগি ও ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মুরগি ও ডিমের দাম স্বাভাবিক রাখতে অভিযান, ৩ ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 17 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার