Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

BN DESK
12 May 2026, 03:33 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ইলেকট্রিক মিস্ত্রি মেহেদী হাসান (১৯) হত্যা মামলার হাজতি আসামি মোঃ সিয়াম (২০) এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে বগুড়া সদর উপজেলার দিঘীরপাড়ের আজাহারের ছেলে। আজ সোমবার (১১ মে) বগুড়ার সিনিয়র দায়রা জজ মোঃ শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলা বাঁশহাটা উত্তরপাড়ার বাসিন্দা বর্তমানে বগুড়া শহরের মালগ্রাম আদর্শপড়ায় বসবাসকারী রফিকুল প্রামাণিক ও সুখী বেগম ওরফে শ্যামলার ছেলে মেহেদী হাসান ইলেকট্রিক মিস্ত্রিও কাজ করতো। গত ২০২৪ সালের ২৩ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে ইলেকট্রিক মিস্ত্রি মেহেদী হাসান তার বন্ধুদের সাথে বগুড়া আজিজুল কলেজ মাঠে কনসার্ট দেখতে যায়।

সেখান হতে রাত সাড়ে ৮ টার দিকে বাসায় ফেরার সময় পুর্ব শক্রতার জের ধরে ওই কলেজের ১০ তলা ভবনের পশ্চিমে পুকুরের পাশে আসামিরা তার উপর চড়াও হয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে হত্যা করে পালিয়ে যায়।

এব্যারে নিহত মেহেদী হাসানের মা সুখী বেগম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টি এম তারিকুল ইসলাম সাচু এবং আসামি পক্ষে এড.লৎফর রহমান (১)।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মেহেদী হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার