Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

BN DESK
04 September 2026, 11:44 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকণ্ঠে মাটিডালি বিমান মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় রেহেনা বেগম (৫০) এক নারী নিহত হয়েছেন। নিহত রেহেনা বগুড়া সদরের গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী। তিনি মাটিডালি হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্র জানায়, সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোহাম্মদ নাঈমও আহত হয়েছেন। তাকেও টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আটক করেছে। নিহত রেহেনা মাটিডালী মোড়ের মাহাথির হোটেলে কাজ করতেন  বলে জানা গেছে । 

 

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার