Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়েছে

BN DESK
04 September 2026, 03:34 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সবুজবাগে বহিরাগত মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা প্লাবন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসরা জানিয়েছেন। আহত প্লাবন সবুজবাগ এলাকার সুলতানের ছেলে।

স্থানিয়রা জানান, গতকাল বুধবার রাত ১০ টার দিকে সবুজবাগে তাপসী-রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটের উত্তরপাশে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ৪-৫ জন হেলমেট পড়া বহিরাগত সন্ত্রাসী দুটি মোটরসাইকেল যোগে সবুজবাগে ওই এলাকায় এসে প্লাবনকে ঘিরে ধরে।

এরপর তারা তার উরু ও পায়ে ছুরিকাঘাতের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এরপর লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ব্যাপারে স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়েছে

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার