Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় যক্ষ্মা দিবস পালন

BN DESK
10 October 2025, 11:39 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় যক্ষ্মা দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এই স্লোগানে বগুড়ায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ার সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক ডা. বাবলী সুরাইয়া। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই শাদীদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক। সভায় বাংলাদেশ ও বগুড়ার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে সিভিল সার্জন অফিস থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বগুড়ার সিভিল সার্জন ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিককার আলম, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় যক্ষ্মা দিবস পালন

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার