Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় যাত্রা বিরতি জামায়াত আমিরের

BN DESK
04 September 2026, 09:14 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় যাত্রা বিরতি জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেন। ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাত শেষে রংপুরের আরেক জামায়াত নেতার শোকার্ত পরিবারের সাথে সাক্ষাত করতে যাওয়ার পথে তিনি বগুড়ায় যাত্রা বিরতি করেন। এদিনে বিকেলে হোটেল মম ইনের হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

এ সময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমও জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় যাত্রা বিরতি জামায়াত আমিরের

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার