Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কামাড়গাড়ীতে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তার নাম নূর মোহাম্মদ (৩৫)। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নূর মোহাম্মদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকতেন। নূর মোহাম্মদ গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারী সন্দেহে নূর মোহাম্মাদের আপন বড় ভাই আব্দুল মজিদকে (৪২) ঘটনাস্থল থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন। 

হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদি হাসান বলেন, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব ব্যাপারে বগুড়ার আদালতে মামলা বিচরাধীন। আজ মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামাড়গাড়ী রেলঘুমটির কাছে তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। মেহেদি হাসান আরও বলেন, তার বাবাসহ তিনজন রিকশায় ছিলেন, পিছন থেকে হত্যার জন্য রামদা দিয়ে কোপানো হয়। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

B
BN DESK | 17 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার