Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় যৌতুকের দাবিতে মারপিট মামলার আসামি শুভ ও দেলোয়ার গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:43 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় যৌতুকের দাবিতে মারপিট মামলার আসামি শুভ ও দেলোয়ার গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট ও নির্যাতন করার মামলায় পুলিশ আজ রোববার (২৪ আগস্ট) বেলাল হোসেন শুভ ও দেলোয়ার হোসেন নামের দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা পরস্পর ভাই ও শহরের সূত্রাপুর এলাকার মফিজ পাগলার মোড়ের মো. নূর ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে গত বছরের ১৬ সেপ্টেম্বর শহরের রহমান নগরের মো. আফজাল হোসেন মুকুলের মেয়ে মোছা. মালিহা আকতার মৌ এর সাথে বেলাল হোসেন শুভ এর বিয়ে হয়।

বিয়ের সময় আসামিকে ৭ ভরি সোনার গহনা এবং ২ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আসামি শুভ ও তার পরিবারের লোকজন ফ্লাট কেনার জন্য আরও ১২ লাখ টাকা দাবি করে। মালিহা আকতার মৌ এর পরিবারের পক্ষ থেকে ১২ লাখ টাকা দিতে অস্বীকার করার পর গত ৬ ফেব্রুয়ারি আসামিরা মৌ এর বাড়িতে গিয়ে আবার ও টাকার জন্য চাপ দেয়।

মৌ এর পরিবারের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকার করায় আসামিরা সেখানেই মৌকে মারপিট করে গুরুতর আহত করে এবং গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। পরে তাকে আহতবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে মৌ বাদি হয়ে তার স্বামী বেলাল হোসেন শুভ ও ভাসুর দেলোয়ার হোসেনকে আসামি করে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে বগুড়া সদর থানা পুলিশ আজ রোববার (২৪ আগস্ট) বিকেলে শহরের মফিজপাগলার মোড়স্থ বাড়ি থেকে আসামি দুই ভাইকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, তাদের বিরুদ্ধে মামলা থাকায় গতকাল গ্রেফতার করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় যৌতুকের দাবিতে মারপিট মামলার আসামি শুভ ও দেলোয়ার গ্রেফতার

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার