Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় রমজানে সবকিছু স্থিতিশীল রাখতে ১৪টি টিম কাজ করবে: জেলা প্রশাসক, বগুড়া

BN DESK
05 September 2026, 08:03 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় রমজানে সবকিছু স্থিতিশীল রাখতে ১৪টি টিম কাজ করবে: জেলা প্রশাসক, বগুড়া

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা আজ রোববার (১০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতি জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার বক্তব্যে রমজানে ভোগ্যপণ্যের বাজার ও যানজট নিয়ন্ত্রণে বগুড়ার ১২ উপজেলায় ১২ টি এবং বগুড়া পৌর এলাকায় ২ টি তদারকি টিম মোট ১৪ টি টিম কাজ করবে বলে জানিয়েছেন।

তিনি সভায় জানান, রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পণ্যের গুণগত মান, সরবরাহ, ভেজাল প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে। জেলার ১২ উপজেলায় একজন করে ও বগুড়া পৌরসভা এলাকায় দুইজনসহ মোট ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভেক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করবে। পাশাপাশি বাজার কমিটি পুরো রমজানে তদারকি কার্যক্রম চালাবে। কেউ অসাধুপায় অবলম্বনের চেষ্টা করলে কঠোরভাবে মন করা হবে।

বাজার সিন্ডিকেটের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে বাজারের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। মানসম্মত ইফতার সামগ্রী বিক্রি করতে হবে। এছাড়াও কেউ খাবারে ভেজাল দেওয়া চেষ্টা করলে বিচারের আওতায় আনার ঘোষণা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক যানজট নিরসন প্রসঙ্গে বলেন, জেলার ১২টি পৌরসভা তাদের নিজস্ব উদ্যোগে যানজট নিরসনে লোকবল দিয়ে পুলিশকে সহযোগিতা করবে। ফুটপাতে কোন দোকান বসতে দেওয়া হবেনা এবং যত্রতত্র পাকিং করার কোন সুযোগ নেই।

এই সভায় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (এসপি) মীর মনির হোসেনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় রমজানে সবকিছু স্থিতিশীল রাখতে ১৪টি টিম কাজ করবে: জেলা প্রশাসক, বগুড়া

B
BN DESK | 10 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার