Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

BN DESK
04 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার : গত বছরের ৪ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ ধারালো অস্ত্রের আঘাতে রিপন ফকিরকে হত্যার অভিযোগ দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দি আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতারের (শোন এ্যারেস্ট) আদেশ দেওয়া হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই আরিফুল ইসলাম ওই আসামিকে পুনঃগ্রেফতারের জন্য আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ বুধবার (৩০ জুলাই) ওই আবেদন শুনানি শেষে আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতারের আদেশ প্রদানসহ হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার