Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

BN DESK
05 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের স্টেশন রোডে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় পুলিশ অস্ত্র গুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: এরশাদুল বারী এরশাদ জানান, ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ওই মার্কেটে গিয়ে ১০৪২ নম্বর সামনে গলি রাস্তায় একটি প্লাস্টিক বন্তায় দেখতে পান। এরপর বস্তা খুলে ২টি বড় রামদা, একটি ছুরি, ৪টি স্টিলের পাইপের সাথে সাইকেলের ক্রাং সংযুক্ত ৩টি দেশীয় অস্ত্র দেখতে পান।

এরপর খবর দেয়া হলে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্টেডিয়াম ফাঁড়ির এসআই সোহাগ ফকির জানান, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বলেন,ওই মার্কেটে কোন অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রগুলো বস্তায় লুকিয়ে রেখেছিল।

এ ব্যাপারে সদর থানায় জিডি দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর কয়েক মাস আগেও ওই মার্কেট থেকে আরও ধারালো কিছু অস্ত্র-শস্ত্র উদ্ধার করে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট থেকে দেশিয় অস্ত্র উদ্ধার

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার