Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় লোহা ব্যবসায়ী রানা হত্যা মামলার আসামির জামিন হয়নি

BN DESK
04 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের জয়পুরপাড়ায় লোহা ব্যবসায়ী রানা মিয়া (৫৪) হত্যা মামলার হাজতি আসামি শহিদের (২০) জামিনের নামঞ্জুর করা হয়েছে। সে জয়পুর পশ্চিমপাড়ার লাল মিয়ার ছেলে। আজ মঙ্গলবার (১২ মে) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির ওই হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, পূর্বশক্রতার জের ধরে শহরের পশ্চিম জয়পুরপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে লোহা ব্যবসায়ী রানা মিয়া তার বোনের বাসায় স্ত্রীসহ দুই মেয়ে নিয়ে দাওয়াত খেয়ে গত ২০২৪ সালের  ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার সময় বাড়ির অদূরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা তার ওপর চড়াও হয়। এরপর আসামিরা ধারালে অস্ত্রের আঘাতে তাকে গুরুতর আহত করে।

এসময় তার স্ত্রী রোজিনা বেগম তার স্বামী রানা মিয়াকে রক্ষার জন্য এগিয়ে গেলে আসামিরা ধারালো অস্ত্রের আঘতে তাকেও আহত করে পালিয়ে যায়। লোকজন এসে আহত রানা রানা মিয়া ও তার স্ত্রী রোজিনা বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত রানা মিয়ার স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করে।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. নুর ইসলাম আলমগীর (১)।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় লোহা ব্যবসায়ী রানা হত্যা মামলার আসামির জামিন হয়নি

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার