Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ছয় যানবাহনের জরিমানা

BN DESK
04 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর বনানী এলাকায় আজ বুধবার (২৯ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬ টি যানবাহনকে মোট পাঁচ হাজার চারশ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। কিছু পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের  সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

এসময় জেলা পুলিশ বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ছয় যানবাহনের জরিমানা

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার