Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

BN DESK
01 September 2026, 02:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার অভিযানে শাকিল (২৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত বেদে সম্প্রদায়ের শাকিল হত্যা মামলার ৬নং আসামি মো. নাঈম ইসলাম (২১)কে গাবতলী উপজেলার প্রথমারছেও এলাকা থেকে এবং একই মামলার ৭নং আসামি মো. তৌফিক (২৩)কে একই উপজেলার সোনাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ধৃত আসামি নাঈম ইসলাম (২১) গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের টুলু মিয়ার ছেলে এবং আসামি মো. তৌফিক (২৩) একই উপজেলার সোনাপুরের আব্দুল সালেক মিয়ার ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিদের গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শাকিল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার