Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
10 October 2025, 03:52 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরের মাদলা গ্রাম থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মাদলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মাদলা জানপাড়া এলাকার মৃত কেরামত আলী ওরফে কামু সরকারের ছেলে নজমল সরকার ওরফে নইল্যা (৫৪) এবং মাদলা গ্রামের মৃত সৈমুদ্দিন সরকারের ছেলে আব্দুস সামাদ (৫৫)।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈগাড়ী পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক ময়নুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদলা বাজারে তোফাজ্জলের ফল দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে উপরোক্ত ২ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করেন।

শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার