Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

BN DESK
04 September 2026, 09:38 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক: বগুড়ায় ওয়াপদা পুরান বগুড়া এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। সোমবার (১৪ই জুলাই) সকাল থেকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবরোধ কর্মসূচী চলছে। 

উল্লেখ্য, গত ৬ জুলাই কলেজের পশ্চিমে ওয়াপদা এলাকায় অরক্ষিত রেলগেটে মোটর বাইক নিয়ে পারাপারের সময় রাকিব হোসাইন মোস্তাকিম নামে এক শিক্ষার্থী নিহত হন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণ এবং তাতে প্রয়োজনীয় গেটম্যান নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, তারা আর কোন সহপাঠীর এমন মৃত্যু চান না। দাবি আদায় না হলে আগামিতে রেল অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আজকের অবরোধ পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার