Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শিবগঞ্জে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ আটক ৪

BN DESK
12 February 2026, 03:14 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-২ আসনে ভোট চলাকালীন ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও জামায়াতের আমীরসহ ৪ জনকে আটক করেছে প্রশাসন। পরে তাদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া মাঝিহট্ট ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশে জামায়াতের নির্বাচনী ক্যাম্প থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, পৌর এলাকার বন্তেঘড়ি ভোট সেন্টারে সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা রবিউল ইসলাম আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেন প্রশাসন। অপর দিকে রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তাহেরুল ইসলামকে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কিচক ইউনিয়নে ভোটকেন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, ও কিচক ইউনিয়ন জামায়াত আমির মোফাজ্জল হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। অপরদিকে মাঝিহট্ট ইউনিয়নের কেলুঞ্জা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে জামায়াতের নির্বাচনী ক্যাম্পের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে প্রশাসন। এ সময় ৬টি রামদা ও ১ টি লোহার রড উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী। তবে কাউকে আটক করা হয়নি।

 

 

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শিবগঞ্জে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ আটক ৪

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার