Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শিমুল হত্যা মামলায় যুবলীগ নেতা ডাবলুসহ দুইজনের রিমান্ড মঞ্জুর 

BN DESK
10 October 2025, 11:57 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় শিমুল হত্যা মামলায় যুবলীগ নেতা ডাবলুসহ দুইজনের রিমান্ড মঞ্জুর 

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কে ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ, হাত বোমা ও ককটেল বিস্ফোরণসহ গুলি করে শিমুল হোসেন হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামি বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ দুইজনকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এই মামলার অপর হাজতি আসামি হলেন শহরের বৃন্দাবনপাড়ার (উত্তর পাড়া) মৃত নুর আলম টুকুর ছেলে পলাশ ইসলাম। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার মন্ডল হাজতি আসামি আমিনুল ইসলাম ডাবলু এবং পলাশ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আজ মঙ্গলবার (৩ জুন) ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আসামিদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আসামি আমিনুল ইসলাম ডাবলু বগুড়া সদর উপজেলার গোকুলের মৃত আলিম উদ্দিনের ছেলে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শিমুল হত্যা মামলায় যুবলীগ নেতা ডাবলুসহ দুইজনের রিমান্ড মঞ্জুর 

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার