Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার 

BN DESK
04 September 2026, 09:50 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার 

মফস্বল ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
নিহতরা হলেন আফতাব আলী ও তার পুত্রবধূ রিভা আক্তার। আফতাব আলী গ্রামের বাড়িতে পুত্রবধূ রিভাকে নিয়ে বসবাস করতেন। তার ছেলে শাহজাহান প্রবাসে, সৌদি আরবে কর্মরত।
 
পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমে জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া শেষে আফতাব ও রিভা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে রিভার ৫ বছর বয়সি মেয়ে মায়ের নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করলে স্বজনরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে ঘরে ঢুকে আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে।


 
ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার 

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার