Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সজীব নামে এক যুবককে ছুরিকাহত

BN DESK
05 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সজীব নামে এক যুবককে ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কাটনারপাড়ায় দুর্বৃত্তরা সজীব নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে। আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের কাটনারপাড়া লালন মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাহত সৌরভ হোসেন সজীব (২০) জহুরুল নগরের সাহাবুল ইসলামের ছেলে ও ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
আহত সজীব বলেন,'কিছুদিন আগে পরিচিত এক ছোট ভাই আমার থেকে টাকা ধার চায়। কিন্তু আমি দেইনি। এক পর্যায়ে আমি আমার বন্ধুদের সাথে কাটনারপাড়া এলাকার লালন মাঠে আড্ডা দিচ্ছিলাম।

তখন মাঠ থেকে একটু সামনে আমি পানি পান করার জন্য গেলে আমার ওপর অতর্কিত হামলা হয়।'
ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক রেদওয়ানুর করিম বলেন, 'টাকা লেনদেনের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সজীবের বাম পায়ে ৩টি স্থানে ছুরিকাহত করা হয়েছে। আহত সজীব শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ও আশংকামুক্ত রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সজীব নামে এক যুবককে ছুরিকাহত

B
BN DESK | 11 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার