Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, আহত ৪

BN DESK
07 September 2026, 02:25 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, আহত ৪

স্টাফ রিপোর্টার :  বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ককটেল হামলা হয়েছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের নতুন ভবনের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি এলাকার মো. বাদশার ছেলে সুমন (২৩), একই উপজেলার আনারপুরের বেলাল হোসেনের ছেলে তাফসির রহমান (২১), চালাপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মিলন (২২) এবং বেলকুচির গোলাম রব্বানির ছেলে মামুন (২২)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক  কলেজের কয়েকশ’ শিক্ষার্থী কলেজের সামনে স্টেশন সড়ক অবরোধ করেন। আধাঘন্টা অবরোধ করার পর পুলিশ এসে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়। এরপর তারা বিক্ষোভ দেখিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকছিলেন। ঠিক তখন তাদের ওপর একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে সুমনসহ তিন সাধারণ শিক্ষার্থী আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে। 

ককটেল হামলার সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা ছোটাছুটি করেন। পরে পুলিশের একাধিক টিম ক্যাম্পাসে এসে অবস্থান নেয়। বেলা ১১ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।  এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেন। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ককটেল বিস্ফোরণ, আহত ৪

B
BN DESK | 16 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার