Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

BN DESK
04 September 2026, 10:09 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : কলেজের সামনে অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকসহ দু’টি গেটের সামনে রেলগেট নির্মাণের দাবি জানিয়েছেন।

ওই দাবিতে আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা কলেজের প্রধান ফটকের সামনে রেল লাইনের ওপর অবস্থান এবং মানবন্ধন কর্মসূচি পালন করেন। কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরসহ শিক্ষকবৃন্দ ওই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। পরে শিক্ষাথীরা রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজে যাতায়াতের জন্য তাদেরকে প্রতিদিন রেললাইন পারাপার হতে হয়। কিন্তু প্রধান ফটক ও পশ্চিমের ফটকে কোন গেট নির্মাণ করা হয়নি। এমনকি গেটম্যানও নেই। অথচ কলেজের সামনে দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ থেকে ৮টি ট্রেন চলাচল করে। গেট কিংবা গেটম্যান না থাকায় কলেজের সামনে রেলপথ পারাপার হতে গিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীদের প্রাণ যাচ্ছে।

সর্বশেষ গত ৬ জুলাই কলেজের পশ্চিমে ওয়াপদা এলাকায় অরক্ষিত রেলগেটে মোটর বাইক নিয়ে পারাপারের সময় রাকিব হোসাইন মোস্তাকিম নামে এক শিক্ষার্থী নিহত হন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণ এবং তাতে প্রয়োজনীয় গেটম্যান নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বলেন, তারা আর কোন সহপাঠীর এমন মৃত্যু চান না। দাবি আদায় না হলে আগামিতে রেল অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সরকারি আ. হক কলেজের সামনে দু’টি রেলগেট নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার