Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সাক্ষরতার হার ৭২ দশমিক ৪৪ শতাংশ

BN DESK
05 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সাক্ষরতার হার ৭২ দশমিক ৪৪ শতাংশ

স্টাফ রিপোর্টার : দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ হলেও বগুড়ায় এই হার ৭২ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ জাতীয় সাক্ষরতার হারের চেয়ে বগুড়ায় সাক্ষরতার হার ২ দশমিক ২২ শতাংশ কম।

আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে এক প্রস্তুতি সভায় এই তথ্য উঠে এসেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ওইদিন সকাল ৯টায় শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-কর্মকর্তাদের নিয়ে আনন্দ শোভাযাত্রা এবং পরে জেলা প্রশানের সম্মেলন কক্ষে আলোচনা সভা। সভায় জানানো হয়, ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ এবং বগুড়ায় এই হার ৭২ দশমিক ৪৪ শতাংশ।

এই হার কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্য সরকারি ও বেসরকারিভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হজরত আলী, সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সাক্ষরতার হার ৭২ দশমিক ৪৪ শতাংশ

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার