Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সেন্ডেলের ভিতরে মিলল দেড় হাজার পিস ইয়াবা, কোচ যাত্রী গ্রেফতার

BN DESK
04 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের একটি কোচ থামিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ  ফরিদুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার একটি টিম আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা থেকে নওগাঁ গামী একটি কোচ (ঢাকা-মেট্রো ব-১৪-৬৩০৭) থামানো হয়।

এরপর যাত্রী ফরিদুল ইসলামের দেহ তল্লাশিকালে তার সেন্ডেলের সোলের ভিতর বিশেষ কায়দায় রাখা দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। ধৃত ফরিদুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তলোড়া ইউনিয়নের নলঘড়িয়া এলাকার ফজলুর রহমান প্রামানিকের ছেলে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সেন্ডেলের ভিতরে মিলল দেড় হাজার পিস ইয়াবা, কোচ যাত্রী গ্রেফতার

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার