Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সৌদি প্রবাসীর বাবা এবং স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

BN DESK
04 September 2026, 01:52 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্বৃত্ত কর্তৃক সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা ও তার স্ত্রীকে হত্যা করে টাকাসহ সোনার গহনা লুটের মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি আব্দুল মান্নান (৫০) এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।

আসামি মান্নান দুপচাঁচিয়ার লক্ষীমন্ডপ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির আজ রোববার (১ ফেব্রুয়ারি) আসামি মান্নানের জামিনের আবেদন শুনানিশেষে নামঞ্জুর করেন।

উল্লেখ ৬ বছর ধরে সৌদি প্রবাসী শাজাহান আলীর বাড়ি ধুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামের বাড়িতে গত ৮ জুলাই দিবাগতরাতে দুর্বৃত্তরা প্রবেশ করে প্রথমে তার বাবা আফতাব উদ্দিন (৭৩)কে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে তারা প্রবাসীর স্ত্রী রিভা (৩৫)কেও একই কায়দায় হত্যা করে।

এরপর দুর্বৃত্তরা সোনার গ্রহনা ও ৬ লাখ ২০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে নিহত আফতাব উদ্দিনের মেয়ে তাহমিনা বিবি বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি টিআইএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. মাসকুরুল হোসেন পরাগ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সৌদি প্রবাসীর বাবা এবং স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার