Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

BN DESK
14 May 2026, 04:08 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৯) ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি নুর ইসলাম ওরফে নুনু শেখ (৪৫) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি শেখপাড়ার মৃত আফছার আলীর ছেলে। গতকাল বুধবার বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সন্ধ্যায় নুনু শেখ তৃতীয় শ্রেণির ওই স্কুলছত্রীকে চানাচুর দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়িতে এসে ঘটনা তার মাকে জানায়। ওই ছাত্রীর বাবা সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি নুর ইসলামের জামিন নামঞ্জুর

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার