Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

BN DESK
02 September 2026, 05:37 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় অভিযুক্ত স্বামী ফিরাজুল ইসলামকে দেড় বছরের সশ্রম করাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাতদিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর বিচারক সাদিয়া আফসানা রিমা এই মামলার রায় দেন। ফিরাজুল বগুড়ার সোনাতলরা মহেশপাড়ার ছানোয়ার মন্ডলের ছেলে এবং সে পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে নুরুন নাহার মিতুর সাথে ফিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তারা ঘর-সংসার করাকালে যৌতুকের টাকার দাবিতে আসামি ফিরাজুল আসলাম তার স্ত্রী নুরুন নাহার মিতুর ওপর শারিরিক নির্যাতন চালায়।

এক পর্যায়ে ফিরাজুল গত ২০২৩ সালের ২ জুলাই বিকেলে মিতুর বাড়ি শ্যামপুর গ্রামে যায় এবং যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে ফিরাজুল তার স্ত্রী মিতুকে তার বাবার বাড়িতে রেখে আসে। এ ব্যাপারে মিতু বাদি হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি পরিচালনা করেন বাদি পক্ষে এড. শাহজাদী লায়লা আরজুমান বানু।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার