Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

BN DESK
05 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী গোপালগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার হন। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। স্বেচ্ছাসেবক দলের মিছিলটি বাইতুর রহমান সেন্ট্রাল সমজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান নান্টু, শেফালী হক, বগুড়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ অংশ নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার