Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা করলো হাইওয়ে পুলিশ

BN DESK
10 October 2025, 07:32 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা করলো হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অসুস্থ্য অবস্থায় সড়কে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলো শেরপুর হাইওয়ে পুলিশ। আজ শুক্রবার (২০ জুন) সকাল সোয়া ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে হাইওয়ে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসাপাতালে নিয়ে যায়। তবে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় এখানো পাওয়া য়ায়নি। জানা যায়, আজ শুক্রবার (২০ জুন) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল চলছিল।

এসময় শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় সড়কে মানসিক ভারসাম্যহীন ওই অজ্ঞাত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। দূর থেকে প্রাথমিকভাবে ধারনা করা হয় ওই ব্যক্তি হয়তো কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

কিন্তু হাইওয়ে পুলিশ কাছে গিয়ে দেখেন তিনি জীবিন রয়েছেন। তবে তিনি গুরুত্বর অসুস্থ। পরে হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের পিএসআই (নি:) মোঃ নুর হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করেন। মানবিক দৃষ্টিকোন থেকে তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পিএসআই (নি:) মোঃ নুর হোসেন জানান, সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনকালে অজ্ঞাত ওই ব্যক্তিকে সড়কে পড়ে থাকতে দেখা যায়। তিনি খুব অসুস্থ্য ছিলেন।

মানবিক দৃষ্টিকোন থেকে প্রথমে তার খাবারের ব্যবস্থা করা হয়। পরে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা করলো হাইওয়ে পুলিশ

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার