Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

BN DESK
04 September 2026, 04:39 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রাজাবাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, বেচা-কেনার ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত তেল বিক্রির অপরাধে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মেহেদী হাসান ব্যবসায়ীদের অতিরিক্ত পণ্য মজুত না করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং নিয়মিত ভাউচার সংরক্ষণের নির্দেশ দেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার