Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

BN DESK
02 April 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার:  বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হামের উপসর্গ নিয়ে ১০মাস বয়সী হুমায়রা নামের এক শিশু মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । 

জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) বগুড়ার শেরপুরের আব্দুল হান্নানের কন্যাশিশু হামের উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয় । চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৩টা ৪০ মিনিটের দিকে মারা যায় শিশুটি। বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে শিশুটির নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নমুনা সংগ্রহ করে ‘হাম’ নিশ্চিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার