Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হিটস্ট্রোকে এক জনের মৃত্যু

BN DESK
03 April 2026, 08:08 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার :  হঠাৎ করেই তাপমাত্রার পারদ উঠেছে প্রকৃতিতে। মধ্য চৈত্রে এসে বগুড়াসহ দেশের অনেক অঞ্চলজুড়ে বইতে শুরু করেছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বগুড়ার তাপমাত্রার পারদ উঠেছে প্রায় ৩৬ ডিগ্রীতে। এরই মধ্যে দিনের তাপমাত্রা আরও বাড়ার এবং সেইসাথে দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবমিলিয়ে আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও চড়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে বৃহস্পতিবার বেলা ২ টায় গরম ও রোদে শহরের মালতিনগরের বকশি বাজার এলাকায় ‘হিটস্ট্রোকে’ আবু সামাদ (৫০) নামের একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

উল্লেখ্য, এবছর আবহাওয়ার ধরণ একটু অন্যরকম। কখনও শীত অনুভূত হচ্ছে তো কখনও গরম। চৈত্র মাস শুরুর পর থেকে দিনের তাপমাত্রা বাড়ছেই। গ্রীষ্মের শুরু থেকেই কাঠফাটা গরমের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর। টানা যেভাবে পারদের ঊর্ধ্বমুখী গতি থাকছে, তাতেও সেই ইঙ্গিতই ধরা পড়ছে। গতকাল বৃহস্পতিবার  দিনের আলো ফোটার পর থেকেই সূর্যের আগুন ঝরা তাপদাহ ঠিকরে পড়ছে প্রতিবেশে। সপ্তাহের শেষ  কর্মদিবসে মানুষ বের হয়েছিলেন নিজেদের মত করে। অন্যদিকে কষ্টকে সাথী করে রাস্তায় বের হয়েছেন শ্রমজীবী মানুষ।

তেমনই একজন  রিকশাচালক  সামাদ। স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে মালতিনগর বকশিবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের কাছে বসে বিশ্রাম নিতে বলেন। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’-এ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, এদিন বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই  তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রীতে উঠবে। সবমিলিয়ে  প্রচন্ড এবছরও গরম আর তাপদাহ সহ্য করতে হবে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলের মানুষ ও প্রাণিককূলকে ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হিটস্ট্রোকে এক জনের মৃত্যু

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার