Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হেরোইনকারবারির কারাদন্ড ও জরিমানা

BN DESK
11 March 2026, 02:52 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত হেরোইনকারবারি ইউনুস আলীকে (৩৬) পাঁচ বছরের সশ্রম এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে আদমদীঘি উপজেলার ডহরপুর পূর্বপাড়ার আমজাদ হোসেনের ছেলে। সে জামিনে যাওয়ার পর থেকে পলাতক আছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৫  সালের ৮ জুন বেলা ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সান্তাহার সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান গোপন সূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় স্টাফদের সঙ্গে নিয়ে আদমদীঘি উপজেলার ডহরপুর পূর্বপাড়ার জনৈক আলতাফের মুদির দোকানের সামনে পাকা রাস্তা থেকে সাজাপ্রাপ্ত আসামি ইউনুস আলীকে আটক করেন।

এরপর তার হাতের পলিথিনের মধ্যে ২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ জব্দ তালিক মূলে জব্দ করেন এবং ইউনুস আলীকে আদমদীঘি থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদি হয়ে আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এজেএম শামসুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে এড. আবু নুর মোহাম্ম্দ ওয়াহিদুজ্জামান জামান।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হেরোইনকারবারির কারাদন্ড ও জরিমানা

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার