Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় হেরোইন কারবারির যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 04:31 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ১শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতারকৃত মাদককারবারি মোহাম্মদ আলীকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সে বগুড়ার শাজাহানপুর উপজেলার মড়িয়া উত্তরপাড়ার গোলাম রহমানের ছেলে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক গতকাল মঙ্গলবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০২১ সালের ১০ অক্টোবর বিকেলে শাজাহানপুর থানার এএস আই শামীম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার আড়িয়াবাজার এলাকায় ডিউটি করাকালে গোপনসূত্রে সংবাদ পেয়ে শাজাহানপুরের মড়িয়া উত্তরপাড়ায় হেরোইন বিক্রির জন্য বহনের সময় আসামি মোহাম্মদ আলীকে তার বসতবাড়ির গেট হতে গ্রেফতার করে এবং তার হাতে পলিথিনের মধ্যে রাখা ১শ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ জব্দ করে।

এএসআই শামীম হোসেন গ্রেফতারকৃত ওই আসামি ও জব্দকৃত আলামতসহ শাজাহানপুর থানায় সোপার্দ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এড. আলী আসগার এবং আসামি পক্ষে এড. আলমগীর হোসেন আলম।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় হেরোইন কারবারির যাবজ্জীবন কারাদন্ড, লাখ টাকা জরিমানা

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার