Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:58 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম গত সোমবার সন্ধ্যা পোনে ৭ টার দিকে সদরের কালিবালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিবি বগুড়ার ইনচার্জ  ইন্সপেক্টর মো: মুস্তাফিজ হাসান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো,সদরের কালিবালা এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে বাপ্পি মোল্লা (৩২) ও শহরের বাদুড়তলার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে শুভ আলম (২৫)। কালিবালায় আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগুলোসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 12 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার