Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ১১ বার ছুরি মেরে যুবককে হত্যা

BN DESK
13 February 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার  : বগুড়ায় আলিফ হোসেন নামে এক যুবককে ১১ বার ছুরিকাঘাত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনের বেলায় একটি ওয়ার্কশপে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আলিফ (১৮) শহরের কাটনারপাড়ার দক্ষিণপাড়ার রিপন হোসেনের ছেলে।

নিহতের বাবা রিপন হোসেন জানান, শহরের নিশিন্দারায় মহাসড়কের ট্রাংকের সঁকোর পাশে তার একটি ওয়ার্কশপ আছে। ওই ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং ও গাড়ি ধোয়ার কাজও করা হয়। কয়েকদিন আগে থেকে তার ছেলে আলিফ ওয়ার্কশপে এসে তার সাথে কাজ করে আসছিল। এ অবস্থায় আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে তার ছেলে কিছু খেতে চেয়ে তাকে মোবাইলে ফোন করে।

আগের রাতে ওয়ার্কশপেই ছিল আলিফ। এরপর তিনি কিছু খাবার কিনে বেলা ১১ টার দিকে ওয়ার্কশপে যান। সেখানে গিয়ে দেখেন তার ছেলের  রক্তাক্ত দেহ পড়ে আছে।

তিনি তার রক্তাক্ত দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তার ছেলে আলিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আলিফকে হত্যা করা হতে পারে। তার গলায় ১০টি ও পাঁজরে ১টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। তিনি বলেন এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ১১ বার ছুরি মেরে যুবককে হত্যা

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার