Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 03:19 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: র‌্যাব-১২ এর গোপন সংবাদের ভিত্তিতে, আজ শনিবার (৭ মার্চ) বগুড়া শহরের জয়পুর পাড়া এলাকার একটি গোডাউন থেকে আনুমানিক ১৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ১৬০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন  জব্দ করা হয় এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

বগুড়া জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক  মো: মাহমুদুল হাসান  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। র‌্যাব-১২  কোম্পানী কমান্ডার স্কোয়াডন লিডার ফিরোজ আহম্মদ অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে র‌্যাব-১২ সহযোগিতা প্রদান করেন।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার