Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২টি ইটভাটায় ২ লাখ টাকার জরিমানা

BN DESK
05 September 2026, 07:54 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ২টি ইটভাটায় ২ লাখ টাকার জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে শাজাহানপুর উপজেলার জোকা ও খলিশাকান্দি এলাকায় পরিবেশগত ছাড়পত্র বিহীন সুমি ব্রিক্স ও পিকেবি ব্রিক্স নামক দুটি ইটভাটায়  মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেকটিতে ১ লাখ টাকা করে মোট ২ লাখ জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বগুড়া জেলা পুলিশ ও এপিবিএন বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২টি ইটভাটায় ২ লাখ টাকার জরিমানা

B
BN DESK | 31 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার