Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 10:07 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ২৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২৩ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দিনগত রাত দেড় টার দিকে র‌্যাব-১২ সিপিএসসি’র সদস্যরা বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানারসেবকদাস এলাকার নুরনবীর ছেলে কবির হোসেন (৩০), একই উপজেলার মালগারা এলাকার সন্তোষ আলীর ছেলে নুর হোসেন (২৫) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া উত্তরপাড়ার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৮)। গ্রেফতারকৃতদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৫টি সিম এবং  ৪ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানী কমান্ডার লে কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার