Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কোচযাত্রী গ্রেফতার

BN DESK
05 September 2026, 08:21 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কোচযাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ এক কোচ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে।

অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান তত্ত্ববধায়নে উপ-পরিদর্শক মোঃ শাহ আলমসহ বিভাগীয় সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে সদরের গোকুল এলাকায় রংপুর-ঢাকা সড়কে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৩৭) একটি নৈশকোচ থামায়।

এরপর  কোচে যাত্রীবেশে থাকা মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম নয়ন (২২) কে গ্রেফতার করা হয়। এরপর তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ মোড়ানো ১০টি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটের ভিতর থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম নয়ন (২২) রংপুরের মিঠাপুকুরের তাজুরপাড়ার আবু তাহের মিয়ার ছেলে। সে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ কোচযাত্রী গ্রেফতার

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার