Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

BN DESK
10 February 2026, 08:57 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মোহা: জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি দোকানের সামনে সিএনজি চালিত একটি অটোরিকশা (বগুড়া থ-১১-৭১২৬) থামানো  হয়।

এরপর ওই অটোরিকশায় বসা যাত্রী মো. কামরুল ইসলামের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত কামরুল ইসলাম (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর এলাকার মৃত আব্দুল কুদ্দস মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার