Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ২ হাজার পিস টাপেন্টাডল ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার ২

BN DESK
04 September 2026, 06:06 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা দুটি পৃথক অভিযান চালিয়ে দু’হাজার পিস টাপেন্টাডল ও বুপ্রেনরফাইন মাদক ইনজেকশন দুই কারবারিকে গ্রেফতার করেছে। আজ সোমবার (১১ মে) সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (১১ মে) বেলা ১১ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল পাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেড় হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আসামী মোঃ হযরত আলী (৫৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হযরত আলী শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের মাচইল নিশ্চিন্তপুর এলাকার ফজলাল প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মো: আসলাম আলী মন্ডল বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে, একইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়কে নওগাঁ হতে বগুড়াগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী (ঢাকা-মেট্রো-ব-১১-২৬০৫) বাস থামিয়ে সোহেল নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেহ ও তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে এক হাজার পিস বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত সোহেল (৪৭) দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতখড়ি গ্রামের কিসমত আলীর ছেলে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ২ হাজার পিস টাপেন্টাডল ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার ২

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার