Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

BN DESK
04 September 2026, 01:58 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদী আবু বক্কর সিদ্দিক (৫৫) মারা গেছেন। তিনি কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান আবু বক্কর সিদ্দিক একটি হত্যা মামলায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদী হিসেবে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯ টার দিকে তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে আবু বক্কর সিদ্দিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার